ঢাকা কমার্স কলেজের ঘটনা তদন্ত করবে মাউশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ এ-সংক্রান্ত ঘটনা তদন্ত করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন বলেন, তাঁরা একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।
মাউশির সূত্র জানায়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে তদন্তের সিদ্ধান্ত হয়েছে। ১২ মে কলেজ কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও নয় শিক্ষার্থীর ভর্তি বাতিল করে। কলেজের ওয়েবসাইটে এই সিদ্ধান্তের নোটিশ জানিয়ে দেওয়া হয়েছে। এতে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের নাম, শ্রেণি ও রোল নম্বর উল্লেখ করা হয়েছে।
এসব শিক্ষার্থীর একটি ভিডিও বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।