ঢাকা কলেজ ও টিটি কলেজ ছাত্রদের সংঘর্ষ, যানবাহন ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক প্রশিক্ষণ কলেজের (টিটি কলেজ) এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ঢাকা কলেজের ছাত্ররা মিরপুর রোডের শিক্ষক প্রশিক্ষণ কলেজের ভেতরে ভাঙচুর চালিয়েছে। এর প্রতিবাদে শিক্ষক প্রশিক্ষণ কলেজের ছাত্ররা মিরপুর সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করে। এ সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটি খাবারের দোকানে ঢাকা কলেজের কিছু ছাত্র টিটি কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। ওই ছাত্রী তাঁর কলেজের কিছু বন্ধুকে খবর দিলে তারা এসে ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ঢাকা কলেজের ছাত্রদের ওপর চড়াও হয়।ঢাকা কলেজের ছাত্ররা ফিরে গিয়ে এ খবর দিলে একদল ছাত্র টিটি কলেজের ভেতরে ঢুকে জানালা ও দরজার কাচ ভাঙচুর করে। এর কিছুক্ষণ পর টিটি কলেজের ছাত্ররা একত্র হয়ে পাল্টা ধাওয়া দিয়ে ঢাকা কলেজের ছাত্রদের রাস্তায় বের করে দেয়। এ সময় শিক্ষক প্রশিক্ষণ কলেজের ছাত্ররা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর শুরু করে। এতে ঢাকা কলেজের সামনের মিরপুর সড়কে গাড়ি চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর দুই পক্ষ মুখোমুখি হয়ে দুপুর দেড়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষে লিপ্ত হয়। এ কারণে মিরপুরে রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ঢাকা কলেজের ছাত্ররা শিক্ষক প্রশিক্ষণ কলেজের ভেতরে ঢুকে ভাঙচুর করে। এর পাল্টা জবাব হিসেবে শিক্ষক প্রশিক্ষণ কলেজের ছাত্ররা রাস্তায় বেরিয়ে আট থেকে দশটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।