ঢাকা কলেজ ও টিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রী উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং (টিটি) কলেজের শিক্ষার্থীদের মধ্যে গতকাল বুধবার সংঘর্ষে একজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় আতঙ্কে নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত মিরপুর সড়কে যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে টিটি কলেজের কয়েকজন ছাত্রছাত্রী চা পান করতে কলেজ ক্যাম্পাসের বাইরে বের হন। এ সময় ঢাকা কলেজের কয়েকজন ছাত্র ওই ছাত্রীদের উত্ত্যক্ত করেন। এরপর ওই ছাত্রীদের হোস্টেলে পাঠিয়ে দিয়ে তাঁদের সহপাঠীরা ফিরে এসে উত্ত্যক্তকারীদের পাকড়াও করেন। দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।এ সময়ে ঢাকা কলেজের ছাত্ররা টিটি কলেজের প্রধান ফটক ভেঙে ভেতরে পার্ক করে রাখা এক যুগ্ম সচিবের সরকারি গাড়ি ভাঙচুর করেন। তাঁরা টিটি কলেজের ফটকে আগুন জ্বালিয়ে রাখেন। প্রায় ৪০ মিনিট পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সেই অর্থে সংঘর্ষ নয়, উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।