ঢাকা কলেজকে ভার্সিটি করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজকে প্রস্তাবিত বঙ্গবন্ধু বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তরের দাবি জানিয়েছে ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র সংগ্রাম পরিষদ। দাবি পূরণ না হলে রাজপথে রক্ত দেওয়ার অঙ্গীকার করেছেন পরিষদের নেতা-কর্মীরা।গতকাল শনিবার ঢাকা কলেজ ক্যাম্পাসে এই দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। তাঁরা কলেজের উচ্চমাধ্যমিক শাখা অন্য কোথাও স্থানান্তর করে ঢাকা কলেজকে বঙ্গবন্ধু বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে ঘোষণা দিতে শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।