ঢাকা কলেজে ছাত্রদলের পাল্টা কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজ শাখার নবগঠিত কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পাল্টা আহ্বায়ক কমিটি গঠন করেছে সংগঠনের পদবঞ্চিতরা।গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে নতুন কমিটির কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন আহ্বায়ক কমিটির নেতারা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন নতুন কমিটির আহ্বায়ক এম জেড আই জহির। এম জেড আই জহির বলেন, নতুন কমিটির শীর্ষপদে কলেজের ছাত্র নেই। আছে অন্য প্রতিষ্ঠানের অনিয়মিত ছাত্র, অযোগ্য ও মাদকসেবী। অর্থ লেনদেনের মাধ্যমে এসব ব্যক্তিদের দিয়ে কমিটি গঠনের অভিযোগ আনেন তিনি।লিখিত বক্তব্যে তিনি বলেন, নতুন কমিটির সভাপতি ঢাকা কলেজের ছাত্র নন। একটি পোশাকশিল্প প্রতিষ্ঠানে কাজ করেন। সাধারণ সম্পাদক পল্টনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনিও এই কলেজের ছাত্র নন।অবশ্য ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি কামাল আনোয়ার প্রথম আলোকে বলেন, অনেক যাচাই-বাছাই করে ত্যাগী নেতাদেরই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আর্থিক লেনদেনের প্রশ্নই ওঠে না।