ঢাকা কেন্দ্রীয় কারাগারে সংশোধনী কার্যক্রম শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীদের জন্য প্রথমবারের মতো চালু করা হয়েছে মেডিটেশন কার্যক্রম। কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ওই কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্দীদের জন্য মেডিটেশন শিক্ষার কার্যক্রম কারা সংস্কারেরই অংশ। পৃথিবীর অনেক দেশেই কারাবন্দীদের জন্য মেডিটেশন কার্যকর প্রমাণিত হয়েছে। বিজ্ঞপ্তি।