ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক গড়ার প্রাণকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকেরাই শিক্ষার সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান ও শক্তি। তাঁরা শিক্ষিত ও চরিত্রবান মানুষ গড়েন। আর টিচার্স ট্রেনিং কলেজ হচ্ছে শিক্ষক গড়ার প্রাণকেন্দ্র। ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ বিগত শতবর্ষে দেশের শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ঢাকা সরকারি টিচার্স কলেজের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মকে শুধু শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করলেই চলবে না, সেই সঙ্গে তাঁদের নৈতিক মূল্যবোধ, সততা, নিষ্ঠা, জনগণের প্রতি শ্রদ্ধাবোধ এবং সমাজের প্রতি দায়বদ্ধ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মন্ত্রী শিক্ষকদের আর্থিকসংকট নিরসন ও সামাজিক মর্যাদা বাড়াতে নতুন বেতন কাঠামো তৈরির কথা বলেন। শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আবু সাইদ বক্তব্য দেন।