ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তম কুমার রায়। ছবি: ফেসবুক থেকে
উত্তম কুমার রায়। ছবি: ফেসবুক থেকে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়কে ওএসডি করা হয়েছে।

গত ১৮ জুন এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে

অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসনিক কাজের স্বার্থে জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়কে "বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা" (ওএসডি) হিসেবে সচিবের দপ্তরে সংযুক্ত করা হলো।

ডিএসসিসির সচিব আকরামুজ্জামানের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এর আগে গত ১৬ মে দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব নেওয়ার পরদিন করপোরেশনের দুজন শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছিলেন ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস।

এ ছাড়া কর্তব্য পালনের অনিয়মের অভিযোগে একাধিক কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন তিনি।