ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ শেষ হওয়ার দুই বছর পর ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। কমিটি ঘোষণার পর গতকাল আনন্দ মিছিলের পাশাপাশিককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।২০০৬ সালের সেপ্টেম্বর মাসে শেখ সোহেল রানাকে সভাপতি ও সাজ্জাদ সাকিবকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ৫১ জনের নাম ঘোষণা করা হয়।্র এ কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার দুই বছরেরও বেশি সময় পর গঠন করা হলো পূর্ণাঙ্গ কমিটি।্রগঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক জেলা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ১০১ সদস্য নিয়ে গঠিত হওয়ার কথা। তবে এবার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সময় বিভিন্ন পদে ৮৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। আগের ৫১ জন আর বর্তমান ৮৫ জনকে নিয়ে কমিটির সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৩৬। বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা বলেন, আগের ৫১ সদস্যবিশিষ্ট কমিটির অনেক নিষ্ক্রিয় সদস্যকে বাদ দেওয়া হয়েছে।