ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাস উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য আইএফআইসি ব্যাংক বিশ্ববিদ্যালয়কে ৫২ আসনের একটি হিনো বাস উপহার দিয়েছে। গতকাল সোমবার পুরাতন সিনেট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বাসটি হস্তান্তর করে আইএফআইসি ব্যাংক।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে বাসের চাবি হস্তান্তর করেন আইএফআইসি ব্যাংকের পরিচালক আমিনুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।