ঢাকা বিশ্ববিদ্যালয়ে অণুজীব বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের উদ্যোগে গতকাল শনিবার দিনব্যাপী অণুজীব বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বিভাগের চত্বরে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।অণুজীব বিজ্ঞান বিভাগের মিলনায়তনে বিভাগের চেয়ারপারসন মাহমুদা ইয়াসমীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিক। সম্মানিত অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন মো. ইমদাদুল হক।মেলায় ঢাকার বিভিন্ন কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ উপস্থাপন, কুইজ প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী, ল্যাবরেটরি পরিদর্শন ও উন্মুক্ত আলোচনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।