ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের সম্মেলন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পণ্যের মোড়কে শিক্ষা, ইমারতে ঘেরা গণতন্ত্র চাই না’ স্লোগান নিয়ে শুরু হয়েছে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের দুই দিনব্যাপী সম্মেলন। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ২৮তম এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয়।সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিপন কুমারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ অজয় রায় ছাত্র ইউনিয়নের অতীত গৌরবোজ্জ্বল ইতিহাস সমুন্নত রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।