ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ছাত্রদল গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে।সমাবেশে বক্তারা বলেন, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য সরকার অশুভ চক্রান্তে লিপ্ত হয়েছে। কিন্তু মামলা ও বাড়ি থেকে উচ্ছেদ করে জনগণের হূদয় থেকে জিয়া পরিবারকে মুছে ফেলা যাবে না। সমাবেশ থেকে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হকের মুক্তি দাবি করা হয়।