ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাজের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রহমানকে আহ্বায়ক ও নকিবুল হাসানকে সদস্যসচিব করে জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করে।

কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন সাওগাতুল ইসলাম, তানভীর আহমেদ খান, শরীফুল ইসলাম, আরিফুজ্জামান, পিন্টু কুমার দে, শামিম রেজা খান ও হারুনুর রশীদ। তিন মাসের মধ্যে সব হল ও ইনিস্টিটিউটে কমিটি করার শর্তে এই কমিটি অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।