ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন শিক্ষাবর্ষের সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করায় ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ১৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এ ছাড়া গবেষণার স্বীকৃতি হিসেবে চারজন শিক্ষককেও এই সম্মাননা দেওয়া হয়। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১০ জন ছাত্রী ও তিনজন ছাত্র। এঁরা হলেন ভূগোল ও পরিবেশ বিভাগের নিশাত ফাল্গুনী, তাসনুভা জেরিন, নাজমুন নাহার, ইয়াসিন ওয়াহিত ও রায়সা সুলতানা এবং ভূতত্ত্ব বিভাগের নাজিয়া নওরিন, শাকুরা জাহান, জেনিফার হাকিম, নাদিয়া সুলতানা, মাসুমা চৌধুরী, মো. ইউসুফ গাজী, তাসপিয়া হামিদ ও মো. ইমাম সোহেল হোসেন।

শিক্ষকেরা হলেন ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক আফতাব আলম খান, সহযোগী অধ্যাপক বদরুদ্দোজা মিয়া ও সহকারী অধ্যাপক শারমীন সুলতানা এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কাওসার আহমেদ।