ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথ্যকেন্দ্র হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবাধ তথ্য নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথ্যকেন্দ্র স্থাপন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের নিচতলায় এক কক্ষবিশিষ্ট এই কেন্দ্র উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। ২০ এপ্রিল তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যেই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়-সম্পর্কিত যেকোনো তথ্য এ কেন্দ্র থেকে পাওয়া যাবে।