ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি ও সরঞ্জামাদির প্রদর্শনী শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় নবায়নযোগ্য শক্তি ইনস্টিটিউট এবং বাংলাদেশ সৌরশক্তি সমিতির যৌথ উদ্যোগে নবায়নযোগ্য শক্তিবিষয়ক দিনব্যাপী জাতীয় সেমিনার এবং তিন দিনব্যাপী প্রযুক্তি ও সরঞ্জামাদির প্রদর্শনী গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এর উদ্বোধন করেন। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘পরিবেশবান্ধব শক্তির উৎসের জন্য অগ্রাধিকার নবায়নযোগ্য’। উদ্বোধনী অনুষ্ঠানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খন্দকার মোকাররম হোসেন ভবন ও এনার্জি পার্কসংলগ্ন এলাকায় প্রদর্শনী শুরু হয়েছে। শক্তি ইনস্টিটিউটের পরিচালক এবং ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের ডিন মো. সেকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের পরিচালক আবদুর রউফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সৌরশক্তি সমিতির সহসভাপতি শাহিদা রফিক। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিজ্ঞপ্তি