ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং উৎসবের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী মার্কেটিং উৎসব। বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার এর উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।উপাচার্য বলেন, নিজেকে ও নিজের প্রতিষ্ঠানকে সঠিকভাবে বিপণন করতে পারলে আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সফল হওয়া সম্ভব। এতে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান রাজিয়া বেগম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন জামাল উদ্দিন আহমেদ, ইসলামী ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম প্রমুখ।সপ্তাহব্যাপী মার্কেটিং উৎসবে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেমিনারসহ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৫ জানুয়ারি উৎসব শেষ হবে। বিজ্ঞপ্তি।