ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাহাথিরের নামে বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তুন ড. মাহাথির মোহাম্মদ’ বৃত্তি চালু হয়েছে। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিএমসিসিআই) এ লক্ষ্যে ট্রাস্ট ফান্ড গঠনের জন্য গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে টাকা হস্তান্তর করেছে।এর আওতায় প্রতিবছর বিএমসিসিআইয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্স পর্যায়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত দুজনকে বৃত্তি দেওয়া হবে।অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মালয়েশিয়ার হাইকমিশনার জামাল উদ্দিন বিন সাবেহ, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বিএমসিসিআইয়ের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।