ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিম্পোজিয়াম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চার দিনব্যাপী সিম্পোজিয়াম। ‘উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ এ সিম্পোজিয়ামের আয়োজন করেছে। রোববার থেকে সিম্পোজিয়াম শুরু হলেও গতকাল সোমবার আরসি মজুমদার মিলনায়তনে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। ‘উন্নত মানসিক স্বাস্থ্য পরিচর্যার কোনো পরিসীমা নেই’ শীর্ষক সিম্পোজিয়ামে মূল প্রবন্ধ পাঠ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নীলাঞ্জনা সান্যাল। মূল প্রবন্ধে তিনি ফ্রয়েডীয় তত্ত্বের ওপর ভিত্তি করে উদ্ভাবিত চিকিৎসা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মুহিবুর রহমান। অন্যদের মধ্যে মনোবিজ্ঞানী মেহতাব খানম. এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান শাহীন ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান পারভীন হক, শিক্ষক মেহজাবিন হক প্রমুখ উপস্থিত ছিলেন। ১০ অক্টোবর শেষ হবে এ আয়োজন।