ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’, জগন্নাথে ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় দুটির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।২০১১-১২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ‘গ’ ইউনিটে ৯৮০টি আসনের বিপরীতে ৩৭ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্য থেকে প্রাথমিকভাবে দুই হাজার ৭২৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ওয়েবসাইট http:// gaunit.univdhaka.edu থেকে ফলাফল জানা যাবে।রবি, সিটিসেল, বাংলালিংক ও এয়ারটেলের গ্রাহকেরা মুঠোফোনে DU স্পেস GA স্পেস রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস করেও ফলাফল জানতে পারবেন।২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে। এ ছাড়া যেকোনো মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে Somoy লিখে স্পেস, JNU লিখে স্পেস, C লিখে আবার স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ৯৯৩৪ নম্বরে পাঠিয়েও ফল জানা যাবে।‘সি’ ইউনিটে ৬৮০টি আসনের বিপরীতে ৩৬ হাজার ৬১৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেন। এর মধ্যে এক হাজার ৭৩১ জন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হন। গত শুক্রবার ওই পরীক্ষা হয়। কলা অনুষদের ডিন কার্যালয় সূত্র জানায়, পরে সাক্ষাৎকারের তারিখ ও সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, নোটিশ বোর্ড এবং সংবাদপত্রের মাধ্যমে জানানো হবে।