ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রীনিবাসের নাম পুনর্বহালের দাবি জানিয়েছেন ছাত্রদলের নব্বই দশকের ছাত্রনেতারা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় চত্বর ও ছাত্রাবাসগুলোতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগও দাবি করেছেন তাঁরা। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব দাবি জানান।লিখিত বক্তব্যে ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রীনিবাস নির্মাণাধীন ছিল। এ জন্য ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং সিনেটের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত গেজেট আকারেও প্রকাশ করা হয়। কিন্তু গত ২৮ জুন সিনেটের অধিবেশনে নির্মীয়মাণ ছাত্রীনিবাসটি থেকে বেগম খালেদা জিয়ার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোংরা দলীয় মানসিকতার নিকৃষ্ট উদাহরণ।