ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেরদৌস বাসায় ফেরেননি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফেরদৌস ওয়াহেদ (২৩) চার দিন ধরে নিখোঁজ। তাঁর বাবা ওবায়দুল হক জানান, গত মঙ্গলবার সকাল নয়টার দিকে ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে পূর্ব কাফরুলের ঢাকা সেনানিবাসের বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি।ওই দিন ফেরদৌসকে বিশ্ববিদ্যালয়েও দেখা যায়নি বলে তাঁর বন্ধুরা জানান। বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের বাসায় খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। বাসা থেকে বের হওয়ার সময় ফেরদৌসের পরনে ছিল ফুল প্যান্ট ও শার্ট। সঙ্গে ছিল একটি কালো ব্যাগ। তাঁর উচ্চতা ছয় ফুট ছয় ইঞ্চি, গায়ের রং ফরসা এবং মাথার চুল কালো।ওবায়দুল হক জানান, কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কেউ ফেরদৌসের সন্ধান পেয়ে থাকলে তাঁকে জানানোর জন্য অনুরোধ জানান তিনি। যোগাযোগের নম্বর: ০১৭২৮৬৯৮৩২৫।