ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেলের চিকি ৎ সায় অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র মুহাম্মদ সোহেল রানার চিকি ৎ সার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক লাখ টাকা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গত রোববার তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে সোহেল রানার বাবা মুহাম্মদ আবদুস সামাদের কাছে চেক হস্তান্তর করেন।সোহেল রানার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি মিরপুর কিডনি ফাউন্ডেশনে চিকি ৎ সাধীন। তাঁর দরিদ্র পরিবারের পক্ষে কিডনি প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল চিকি ৎ সার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব নয়। সোহেলরানার চিকি ৎ সার জন্যবিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমাজের বিত্তবানসহ সবার প্রতি সহায়তার জন্য আহ্বান জানানো হয়েছে। হিসাব নম্বর ৩৪১১৫২৭৫, জনতা ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা। বিজ্ঞপ্তি।