ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম বর্তমান সময়ের চাকরির উপযোগী নয়। এ করণেই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষে শিক্ষার্থীদের চাকরি পেতে সমস্যায় পড়তে হচ্ছে। এ জন্য পাঠক্রম উন্নয়নের মাধ্যমে সময়ের উপযোগী করে তুলতে হবে।গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের এক বছর পূর্তি উপলক্ষে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ছয় দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, জীবিকা অর্জন ও প্রতিষ্ঠালাভের উদ্দেশে একটি পেশা বেছে নিতে হয়। তবে শিক্ষার্থীদের জীবনের মূল লক্ষ্য হতে হবে মানবসেবা।ক্লাবের সভাপতি আবিদ আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আমানুল্লাহ, আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি খালিদ হাসান, ব্র্যাক ব্যাংকের প্রধান নিয়োগ কর্মকর্তা রেজাউল আমিন, ইউএনএফপিএর কর্মকর্তা মোজাম্মেল ইসলাম খান প্রমুখ।