ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পুনর্মিলনী ৮ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৯০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৮ অক্টোবর প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা অ্যালামনাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ উৎসবের আয়োজন করছে।পুনর্মিলনী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বাংলা অ্যালামনাইয়ের সদস্য সংগ্রহ ও নিবন্ধন চলছে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধন-প্রক্রিয়া আগামী ৩ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত কলাভবনে বিভাগীয় কার্যালয়ে নিবন্ধন করে অ্যালামনাইয়ের সদস্যপদ সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও এর অধিভুক্ত কলেজের বাংলার প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদানের জন্য বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।