ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্যবিদায়ী ১৭ শিক্ষকের সংবর্ধনা
সদ্য অবসরে যাওয়া ১৭ জন শিক্ষককে সংবর্ধনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল রোববার টিএসসি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এ সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা পাওয়া শিক্ষকেরা হলেন, দর্শন বিভাগের অধ্যাপক নীরুকুমার চাকমা, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এ বি এম হাবিবুর রহমান চৌধুরী, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক সৈয়দ ফজলে এলাহী ও অধ্যাপক গাজী হারুনুর রশীদ, অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক রফিকুন নবী, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মুস্তাফিজুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ, অধ্যাপক মো. মুহিবুর রহমান ও অধ্যাপক আবুল খায়ের, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম নজরুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক আশরাফ উদ্দিন চৌধুরী, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক খাদিজা খাতুন, ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জালালুর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম শরীফ, মার্কেটিং বিভাগের অধ্যাপক আহমদ ফখরুল আলম, ফিন্যান্স বিভাগের অধ্যাপক এম নাসির উদ্দীন এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ। শিক্ষক সমিতির সভাপতি খন্দকার বজলুুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদ, সমিতির সাধারণ সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সমিতির সদস্য মুবিনা খোন্দকার।