ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬তম সমাবর্তন কাল শনিবার। সমাবর্তনে অংশ নেওয়ার জন্য ১৬ হাজার ৮২৬ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী, ৫৩ জন এমফিল ও ১০০ জন পিএইচডি ডিগ্রিধারী নিবন্ধন করেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সমাবর্তন প্রস্তুতির বিভিন্ন তথ্য তুলে ধরেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক পাসকেল লামি।পাসকেল লামিকে সমাবর্তন বক্তা করার যৌক্তিকতা জানতে চাইলে উপাচার্য বলেন, ইউরোপীয় কমিশনের দায়িত্ব পালনকালে পাসকেল লামি ‘ইবিএ’ চুক্তির মাধ্যমে বাংলাদেশের পণ্য ইউরোপে রপ্তানির সুযোগ করে দেন। তাঁকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রিও দেওয়া হবে। পাসকেল লামির আগমনের প্রতিবাদে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্র ফেডারেশন।