ঢাকা বোর্ডে ১১তম এসওএস হারমেন মেইনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বোর্ডের সেরা ২০টি স্কুলের মধ্যে ১১তম এসওএস হারমেন মেইনার স্কুল। গতকাল শনিবার স্কুলে গিয়ে দেখা গেল শিক্ষার্থীদের উচ্ছ্বাস। খুশি শিক্ষকেরাও। প্রধান শিক্ষক আ ফ ম সালিমুল হক বলেন, তাঁর স্কুল বরাবরই ভালো ফল করে আসছে। শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের পুরস্কারও পেয়েছে। কিন্তু কখনো মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় শীর্ষস্থানীয় স্কুলগুলোর তালিকায় আসতে পারেনি। এবার একাদশ স্থানে এসেছে। সামনে অবস্থান আরও এগোবে বলে মন্তব্য করেন তিনি। এ বছর হারমেন মেইনার থেকে ৭৮ জন পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ৬৬ জন জিপিএ-৫ পেয়েছে। বাকি ১১ জন জিপিএ-৪-৫-এর মধ্যে; একজন পেয়েছে ৩.৮৮। ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক নাজমা সুলতানা বলেন, তিনি ভিকারুননিসার শিক্ষক হলেও বাচ্চাকে হারমেন মেইনারে দিয়েছেন। স্বল্পসংখ্যক ছাত্র থাকায় এখানে লেখাপড়ার মান ভালো।