ঢাকা মেডিকেল ও মিটফোর্ডে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবা পরিদপ্তরের পরিচালক জাহানারা বেগমের দ্বিতীয় দফায় চুক্তিভিত্তিক নিয়োগ না দেওয়াসহ কয়েকটি দাবিতে নার্সেস ঐক্য পরিষদ বিক্ষোভ ও সমাবেশ করেছে। গতকাল বুধবার সকালে নার্সেস ঐক্য পরিষদের ব্যানারে নার্সরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে এক ঘণ্টা কাজ বন্ধ রেখে এ কর্মসূচিতে অংশ নেন।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে নার্সরা ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালের চত্বরে জড়ো হন। তাঁরা সেবা পরিচালকের দ্বিতীয় দফায় চুক্তিভিত্তিক নিয়োগ না দেওয়া ও নার্স নেতা শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন করিডরে মিছিল করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের দপ্তরের সামনে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন নার্সেস ঐক্য পরিষদের সভাপতি সাবিনা শারমিন।নার্স নেতারা বলেন, ১৩ মে সেবা পরিদপ্তর ঐক্য পরিষদের পাঁচ নেতাকে সাময়িক বরখাস্ত করে। স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠি দিয়ে সেবা পরিচালককে ওই আদেশ প্রত্যাহার করে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দিলেও তিনি তা অমান্য করেন। এদিকে গতকাল বেলা ১১টা পর্যন্ত নার্সদের কর্মবিরতি চলাকালে হাসপাতালে রোগীদের সেবায় ব্যাঘাত ঘটে।নার্সেস ঐক্য পরিষদের সহসভাপতি মো. আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে নার্সদের দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।