ঢাকা মেডিকেল কলেজে কর্মচারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুই ঘণ্টা হাসপাতালের নার্স ও কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।হাসপাতাল সূত্র জানায়, বেলা ১১টার দিকে নার্স ও কর্মচারীরা কাজ ফেলে বহির্বিভাগে জড়ো হন। তাঁরা ঢাকা মেডিকেলকে বিশ্ববিদ্যালয় হিসেবে উন্নীত করার ঘোষণা বাতিলের দাবিতে বিক্ষোভ করেন। মিছিলটি করিডরসহ হাসপাতালের চত্বর প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাবিনা শারমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের ঘোষণা বাতিল না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে। বেলা একটা পর্যন্ত এ অবস্থা চলাকালে রোগীদের সেবায় বিঘ্ন ঘটে।আন্দোলনকারী কয়েকজন নার্স জানান, ঢাকা মেডিকেলে রোগীরা সর্বোচ্চ চিকিৎসাসেবা পাচ্ছে। এটিকে বিশ্ববিদ্যালয় করা হলে চিকিৎসাসেবার মান নেমে যাবে। টিকিট কিনতে গরিব রোগীদের বর্তমান মূল্যের চেয়ে তিন গুণ বেশি টাকা গুনতে হবে। এ ছাড়া রোগীরা বিনা মূল্যের ওষুধ থেকে বঞ্চিত হবে। একই সঙ্গে কর্মচারীদের চাকরিচ্যুতির আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।