ঢাকা মেডিকেল থেকে চার নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল সোমবার সকালে চার নারীকে আটক করেছে পুলিশ। হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। গ্রেপ্তার হওয়া নারীরা হলেন: পারভীন, জোহরা, নাসিমা ও মণি। তাঁদের বয়স ৪০ বছরের ঊর্ধ্বে। সূত্র জানায়, একটি জাতীয় দৈনিকে দালালদের দৌরাত্ম্য নিয়ে সংবাদ প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্বে থাকা পুলিশকে অভিযান পরিচালনার নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল সকালে অভিযান চালিয়ে ওই চার নারীকে আটক করে। পরে তাঁদের শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাজির উদ্দিন বলেন, অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।