ঢাকা মেডিকেলকে বিশ্ববিদ্যালয় ঘোষণা বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার সরকারি ঘোষণা বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার হাসপাতালে বেলা ১১টা থেকে দুই ঘণ্টা বিক্ষোভ-সমাবেশ করেছেন নার্স ও কর্মচারীরা। কর্মচারী সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান প্রথম আলোকে জানান, তাঁরা আজ বুধবার ও আগামীকাল বেলা ১১টা থেকে একটা পর্যন্ত কলেজের অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করবেন। আগামী সোমবার হাসপাতালের বহির্বিভাগে সর্বস্তরের কর্মচারীদের সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেছেন তাঁরা।