ঢাকা মেডিকেলে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতনকাঠামোয় অসংগতি দূর করার দাবিতে গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষকেরা দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এ সময় বহির্বিভাগেও রোগী দেখেননি তাঁরা। কমপক্ষে দুই হাজার রোগী এ সময় বহির্বিভাগে সেবা পাননি।
ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেবেশ তালুকদার প্রথম আলোকে বলেন, প্রকৃচি ও ২৬ ক্যাডার সমন্বয় কমিটির সিদ্ধান্তে মেডিকেল কলেজেও শিক্ষকেরা কর্মবিরতি পালন করেন।