ঢাকা মেডিকেলে দুই কারাবন্দীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার ও গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় দুই কারাবন্দী মারা গেছেন। তাঁরা হলেন জুয়েল (৩৯) ও আহম্মেদ আলী (৫৭)।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, জুয়েল গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া একটি মামলার আসামি ছিলেন। গতকাল বেলা ১১টার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।সূত্র জানায়, অপর কারাবন্দী আহম্মেদ আলীর গ্রামের বাড়ি ময়মনসিংহের কিসমত গ্রামে। তিনি একটি হত্যা মামলায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ২৪ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে আহম্মেদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগার কর্তৃপক্ষ ওই দিন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেন। গত ১৫ মে তিনি আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।