ঢাকা মেডিকেলে বিনা মূল্যে প্লাস্টিক সার্জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের খ্যাতনামা কয়েকজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে বিনা মূল্যে দরিদ্র রোগীদের চিকিৎসা করবেন। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট আগ্রহী রোগীদের নাম নিবন্ধনের আহ্বান জানিয়েছে।বিশেষজ্ঞ দলটি মুখমণ্ডলে জন্মগত বিকৃতি, পোড়া ও দুর্ঘটনার কারণে হাত-পা বিকল হয়ে যাওয়া, মুখমণ্ডল অ্যাসিডদগ্ধ হওয়া, জটিল ঠোঁট ও তালুকাটা, স্তন ক্যানসার ও স্তন ক্যানসার-পরবর্তী রিকনস্ট্রাকটিভ সার্জারি করবে বিনা মূল্যে। চিকিৎসাপ্রার্থীদের প্রাথমিক বাছাইয়ের জন্য বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ১১ থেকে ১৬ মের মধ্যে চারতলায় ৪০১ নম্বর কক্ষে সকাল নয়টা থেকে দুপুর ১২টার মধ্যে দেখা করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।