ঢাকা মেডিকেলের ছাদের পলেস্তারা খসে রোগীর স্বজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা (ইএনটি) বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডের ছাদের একাংশের পলেস্তারা খসে পড়ে এক রোগীর স্ত্রী আহত হয়েছেন। আহত নারীর নাম রুচিয়া বেগম (৫৫)। তাঁর স্বামী গোলাপ মিয়া ওই বিভাগে ভর্তি ছিলেন। গতকাল বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
রুচিয়া বেগমের ভাগনে আবদুর রহমান বলেন, গোলাপ মিয়া গত ২৮ জানুয়ারি ওই ওয়ার্ডে ভর্তি হন। তাঁর সঙ্গে স্ত্রী রুচিয়া বেগমও হাসপাতালে থাকতেন। বেলা একটার দিকে ওই ওয়ার্ডের শৌচাগারে যাওয়ার সময় সেখানকার ছাদের পলেস্তারার একটি অংশ খসে পড়ে। এতে রুচিয়া বেগমের মাথা ও মুখমণ্ডলে আঘাত লাগে। তাঁর মাথায় ২৪টি সেলাই দেওয়া হয়।