ঢাকা সমিতি ঢাকাইয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল ও মাদ্রাসা বোর্ডে থেকে ২০১০ সালে জিপিএ-৫ পাওয়া ঢাকাইয়া (আদি বাসিন্দা) শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে ঢাকা মহানগর সমিতি (ঢাকা সমিতি)। গত শুক্রবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে গ্রেডসিটের সত্যায়িত কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়ে আবেদন করতে হবে। কার্যালয়ের ঠিকানা: নবাব ইউসুফ মার্কেট, ৬ নম্বর এক্সটেনশন ভবন (দোতলা) ফ্রেঞ্চ রোড, নয়াবাজার, ফোন: ৭৩৯২৯৭৯। বিজ্ঞপ্তি