ঢাকা সিটি করপোরেশনে ভোটার ৩৭ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আগামী নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে ৩৭ লাখ। গতকাল রোববার হালনাগাদ ভোটার তালিকার এই খসড়া প্রকাশিত হয়। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু হবে।ঢাকা জেলা, ঢাকা সিটি করপোরেশন এলাকার সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় এবং ভোটকেন্দ্র হিসেবে ব্যবহূত প্রতিষ্ঠান ও জনপরিচিতিসম্পন্ন স্থানে সর্বসাধারণের জন্য গতকাল খসড়া ভোটার তালিকা টাঙানো হয়েছে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল কয়েকটি ওয়ার্ড ঘুরে খসড়া ভোটার তালিকা দেখেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন এখন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। নির্ধারিত সময়েই এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ১৮ জানুয়ারির মধ্যে ভোটাররা খসড়া তালিকার ওপর কোনো দাবি, আপত্তি বা সংশোধনের জন্য আবেদন দাখিল করতে পারবেন। নির্ধারিত ফরমে দাবি, আপত্তি ও সংশোধনীর আবেদন সংশোধনকারী কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে। আবেদন ডাকযোগেও পাঠানো যাবে। এর আগের তালিকায় ঢাকা মহানগরের ভোটার ছিল ৩৫ লাখ ২৫ হাজারের মতো। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, হালনাগাদ এই ভোটার তালিকা সংশোধনের জন্য ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৬৮, ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৮৯ ও ৯০ নম্বর ওয়ার্ড এবং মতিঝিল, কোতোয়ালি ও ডেমরা থানা নির্বাচন কার্যালয়ের অধীন ভোটারদের সেগুনবাগিচায় উপনির্বাচন কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করতে হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩৭, ৩৮, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ড এবং উত্তরা, গুলশান, সবুজবাগ, তেজগাঁও, পল্লবী, মিরপুর ও ক্যান্টনমেন্ট থানা নির্বাচন কার্যালয়ের অধীন ভোটারদের অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কার্যালয়ে এবং ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২ ও ৮৩ নম্বর ওয়ার্ড এবং লালবাগ ও সূত্রাপুর থানা নির্বাচন কার্যালয়ের অধীন ভোটারদের অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কার্যালয়ে যোগাযোগ করতে হবে।