ঢাকা সিটির এলাকা বাড়ছে, চট্টগ্রামে উপজেলা কর্ণফুলী
ঢাকার চারপাশের ১৬টি ইউনিয়নকে ঢাকার দুই সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আটটি ও দক্ষিণ সিটি করপোরেশনে আটটি পড়েছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত হয়েছে। সভাশেষে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ কথা জানান। তিনি বলেন, এর ফলে ঢাকা মহানগরের আয়তন প্রায় দ্বিগুণ হয়ে যাবে। আজকের সিদ্ধান্ত অনুযায়ী যে আটটি ইউনিয়ন উত্তর সিটি করপোরেশনে পড়েছে, সেগুলো হলো বাড্ডা, ভাটারা, সাতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান, বেরাইদ ও ডুমনি। দক্ষিণে যে আটটি ইউনিয়ন পড়েছে, সেগুলো হলো শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ।
আরও পড়ুন...
দ্বিগুণ হচ্ছে দুই সিটি করপোরেশনের আয়তন