ঢাকা-১ অঞ্চলের প্রতিযোগ আজ
এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের ঢাকা-১ অঞ্চলের আসর বসছে আজ পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলে। আজকের এ আয়োজনে পুরান ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার দুশত শিক্ষার্থী অংশ নেবে। সকাল নয়টায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভাষা প্রতিযোগের কার্যক্রম শুরু হবে।ভাষা প্রতিযোগে উপস্থিত থাকবেন প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ভীষ্মদেব চৌধুরী, সৈয়দ আজিজুল হক, বিশ্বজিৎ ঘোষ, তারিক মনজুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারেক রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক রাজীব মণ্ডল, সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জের বাংলা বিভাগের শিক্ষক কুদরত-ই হুদা।এ ছাড়া আগামীকাল চট্টগ্রাম অঞ্চলের ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হবে এনায়েতবাজার মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে। বিজ্ঞপ্তি।