ঢাকাকে বাসযোগ্য ও মানবিক নগর করতে চান শিরীন আখতার ও কাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উত্তরের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শিরীন আখতার মনে করেন, ঢাকাকে বাসযোগ্য ও মানবিক নগর হিসেবে গড়ে তোলা সম্ভব। এ জন্য দরকার সঠিক কর্মপরিকল্পনা ও উদ্যোগ। আর এই লক্ষ্যকে সামনে রেখে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।পেশাজীবী সংগঠন ‘কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার গতকাল সোমবার বিভিন্ন গণমাধ্যমের নারী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তাঁর এই ইচ্ছার কথা জানান।পৃথক আরেক মতবিনিময় অনুষ্ঠানে ঢাকাকে মানবিক নগরে পরিণত করার প্রতিশ্রুতি দেন ঢাকা উত্তর থেকে সম্ভাব্য আরেক মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল কাফি (কাফি রতন)।কর্মজীবী নারীর কার্যালয়ে আয়োজিত মতবিনিময়ে শিরীন আখতার বলেন, নগরের মায়েদের দিনের বেশির ভাগ সময় চলে যায় সন্তানের স্কুলের পেছনে। এ ছাড়া প্রতি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’, সামাজিক আড্ডার জন্য ‘মাল্টিসেক্টরাল কমিউনিটি সেন্টার’ ও শিশুদের জন্য খেলার মাঠ করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।শিরীন আখতার বলেন, ‘ঢাকার ৪০০ বছরের ইতিহাসে কোনো নারী মেয়র হননি। নারী হিসেবে, শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসেবে ঢাকাকে স্বপ্নের শহরে পরিণত করার চ্যালেঞ্জ নিতে চাই।’বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা আবদুল্লাহ আল কাফি গতকাল মৈত্রী মিলনায়তনে পোশাকশিল্পের শ্রমিকনেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি মেয়র নির্বাচিত হলে পাঁচ বছরের মধ্যে ডিসিসিকে নিরক্ষরমুক্ত ও ‘মানবিক ঢাকায়’ পরিণত করা প্রতিশ্রুতি দেন।