সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১: সংগঠনটির চতুর্থ জাতীয় সম্মেলন, সকাল ১০টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি)।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম: ‘বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয়’ শীর্ষক নীতিনির্ধারক ও সমাজের বিভিন্ন পর্যায়ের শিশুদের অংশগ্রহণে উন্মুক্ত সংলাপ, সকাল সাড়ে ১০টায়, এফডিসির ৮ নম্বর ফ্লোরে।
অ্যাডর্ন পাবলিকেশন: জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমদের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ ও তাঁর স্মৃতিকথা ‘ফিরে দেখা’ গ্রন্থ নিয়ে আলোচনা অনুষ্ঠান, বিকেল সাড়ে চারটায়, বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।
বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি: সংগঠনটির ত্রিবার্ষিক কাউন্সিল, সকাল সাড়ে ১০টায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি: ‘টেকসই উন্নয়নে পরিবেশ ও পর্যটনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবে।
গণতান্ত্রিক পার্টি: ‘বিদেশি নাগরিক হত্যা, দেশবিরোধী ষড়যন্ত্র, দেশবাসী রুখে দাঁড়াও’ শীর্ষক দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।