ঢাকার চার ওয়ার্ডে ইভিএমে নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে চারটি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এ জন্য এক হাজার ১০০ ইভিএম ব্যবহারের উপযোগী করে প্রস্তুত রাখার জন্য সরকারের মেশিন টুলস ফ্যাক্টরিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। গতকাল রোববার এই চিঠি পাঠানো হয়। ইসি সচিবালয় সূত্র জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুটি করে ওয়ার্ডে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে কোন চারটি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।মেশিন টুলস ফ্যাক্টরিতে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রশিক্ষণ ও পরীক্ষামূলক ভোটের জন্য ১০০ ইভিএম আগামী ২ মে এবং ভোট গ্রহণের জন্য এক হাজার ইভিএম ১৫ মের মধ্যে ব্যবহারের উপযোগী করে তৈরি রাখতে হবে। সূত্র আরও জানায়, ঢাকা সিটির নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা-সম্পর্কিত বৈঠক ৪ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে। এতে কমিশন ছাড়াও স্বরাষ্ট্র, পুলিশ, র‌্যাব ও বিজিবির শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন।