ঢাকার নিরাপত্তা বাড়ানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় জামায়াত-শিবিরের সম্ভাব্য বড় ধরনের হামলা ঠেকাতে ঢাকার নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হচ্ছে। ঢাকায় প্রবেশের পথে পাহারা জোরদার করা হচ্ছে। এ ছাড়া তল্লাশিচৌকি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অন্যদিকে ঢাকার বাইরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে প্রত্যেক উপজেলায় নতুন করে বিভিন্ন শ্রেণী-পেশার জনগণকে নিয়ে গ্রাম প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল রোববার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে সারা দেশের পরিস্থিতি নিয়ে আলোচনায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।বৈঠকে চাঁদে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি দেখা গেছে বলে যে অপপ্রচার করা হচ্ছে, তার নিন্দা জানানো হয়। দেশের অনেক আলেম এ বিষয়টিকে ঘৃণার সঙ্গে দেখছেন বলে উল্লেখ করা হয়। বৈঠক বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু গতকাল প্রথম আলোকে জানান, দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি এই বৈঠক। তিনি আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে পুরো পরিস্থিতি মোকাবিলা করবে। এ ছাড়া প্রতিরোধ গড়ে তুলতে নানা কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে একটি তদারকি সেল গঠন করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।