ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৫৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, অভিযানের সময় তাঁদের কাছ থেকে ২৬ হাজার ৮৬৫টি ইয়াবা বড়ি, ১৩৯.৫ গ্রাম ও ৬২ পুরিয়া হেরোইন এবং ২২ কেজি ২৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।