ঢাকার বিভিন্ন এলাকা থেকে মাদকসহ গ্রেপ্তার ৪৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে ৭ হাজার ৬৪৯টি ইয়াবা, ২৬৮ গ্রাম হেরোইন, ১ কেজি ৭৩০ গ্রাম ১৫০ পুরিয়া গাঁজা ও ৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে ৩১টি মামলা করা হয়েছে।