ঢাকার রাস্তা ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। আজ শনিবার বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম এভিনিউ থেকে তোলা। ছবি: প্রথম আলো
ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। আজ শনিবার বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম এভিনিউ থেকে তোলা। ছবি: প্রথম আলো

ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। আজ শনিবার সকাল থেকে প্রতিদিনের ব্যস্ত নগরের চেহারা অন্য রকম। রোজকার ভিড়, ঠেলাঠেলি, চিত্কার, যানজট দিয়ে দিনের শুরু হয়নি। ফাঁকা রাস্তায় স্বস্তিতে মানুষ যাচ্ছেন নিজ নিজ গন্তব্য স্থলে।

রাজধানী জুড়ে এখন উত্সবের আমেজ। কমে এসেছে বাসের ভিড়। শপিং মলগুলো ও বিপণিবিতানেও ভিড় কমে এসেছে। তাই যাঁরা ঢাকায় থাকছেন, শেষ মুহূর্তের কেনাকাটা করছেন স্বস্তিতে।

এবারের ঈদযাত্রা শুরু হয়ে গেছে গত বৃহস্পতিবারই। গতকাল শুক্রবার জুমাতুল বিদা ও পবিত্র শবে কদরের কারণে অনেকে যাত্রা করেননি। আজ শনিবার থেকে পোশাক কারখানার শ্রমিকেরাও বাড়ি ফিরতে শুরু করেছেন।

ঈদ উপলক্ষে সরকারি ছুটি থাকছে সোম, মঙ্গল ও বুধবার। এর আগে রোববার ও পরে বৃহস্পতিবার আছে কর্মদিবস। কিন্তু এই দুই দিনও চলবে অঘোষিত ছুটি।

লম্বা ছুটির সঙ্গে যোগ হয়েছে দূরের শহর বা গ্রামে থাকা আপনজনের নাড়ির টান। সে টানে ঘরে ফিরছে মানুষ। এ কারণে রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সদরঘাট ও বাস টার্মিনালগুলোতে রয়েছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।