ঢাকাস্থ নাটোর জেলা সমিতি সামসুল সভাপতি, সাধারণ সম্পাদক নাফিউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. সামসুল আলম মল্লিক ও এ জেড এম নাফিউল ইসলাম

ঢাকাস্থ নাটোর জেলা সমিতির ২০২১-২০২২ অর্থ বছরের কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের ভোটে শিল্পপতি ও নিউজিল্যান্ড ডেইরির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুল আলম মল্লিক সভাপতি ও পুলিশ উপমহাপরিদর্শক এ জেড এম নাফিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রাজধানীর ফার্মগেটে গতকাল শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) হলরুমে কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যসংখ্যা ৬১।
নাটোর জেলা সমিতি ঢাকার আজীবন সদস্য হয়েছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী সাংসদ মো. আব্দুল কুদ্দুস, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ শফিকুল ইসলাম শিমুল ও সাংসদ মো. শহিদুল ইসলাম বকুল। অনুষ্ঠানে ঢাকায় কর্মরত নাটোরের সরকারি, বেসরকারি, সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ কয়েকশ সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমিতির বিদায়ী কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আনিসুর রহমান। বিদায়ী কমিটির অর্থ সম্পাদক আবদুর রশিদ ২০১৬-২০২০ অর্থ বছরের আর্থিক সমীক্ষা এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক তাঁর বক্তব্য উপস্থাপন করেন।