ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সোসাইটি অব মাসকুলোস্কেলেটাল মেডিসিন: বিশ্ব অস্টিওপোরেসিস দিবস উপলক্ষে জনসচেতনতামূলক মিলন সভা, দুপুর ১২টায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা ও কনসার্ট, সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

দেশপ্রেমিক জনগণের মঞ্চ: ‘নির্বাচনের কালাকানুনগুলি দূর হয় না কেন’ শীর্ষক মুক্ত আলোচনা, বিকেল চারটায়, পরীবাগ মাজার গলির সংস্কৃতি বিকাশ কেন্দ্রে।

অ্যাসোসিয়েশন ফর ল রিসার্চ অ্যান্ড হিউম্যান রাইটস: ‘আইনজীবীদের মর্যাদা রক্ষা, কল্যাণ সাধন ও পেশাগত মান উন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনা, বিকেল চারটায়, ঢাকা আইনজীবী সমিতি ভবনের হলরুমে।